বাকৃবিতে তিন দিনব্যাপী র্যাবিস রোগের টিকা প্রদান কর্মসূচি সম্পন্ন
জেনোটিক (প্রাণী থেকে মানুষে সংক্রমিত করতে পারে) রোগের মধ্যে অন্যতম প্রাণঘাতী রোগ জলাতঙ্ক বা র্যাবিস। মানুষ বা প্রাণিতে এই রোগের লক্ষণ একবার প্রকাশ পেলে অবধারিত মৃত্যু ছাড়া তার আর কোন প্রতিকার নেই। জলাতঙ্ক রোগ প্রতিরোধের একমাত্র উপায় ভ্যাকসিন বা টিকা প্রদান। জলাতঙ্ক রোগ প্রতিরোধে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের সংগঠন অ্যানিম্যাল সেভিয়ার্স বাউ পোষা প্রাণিতে তিন দিনব্যাপী বিনামূল্যে জলাতঙ্ক রোগের টিকা প্রদান ক্যাম্পেইন করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী চলমান ক্যাম্পেইনের সমাপনী দিনে প্রশাসনিক ভবনের সামনে কৃষি অনুষদের করিডোরে টিকা প্রদান অনুষ্ঠিত হয়।
জানা যায়, ক্যাম্পেইনে বাকৃবি ক্যাম্পাসের আশেপাশের এলাকা থেকে বিভিন্ন পোষা প্রাণী যেমন, কুকুর, বিড়াল, খরগোশ ইত্যাদি প্রাণির জলাতঙ্ক রোগের ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ক্যাম্পাসের আশেপাশের কেওয়াটখালি, সুতিয়াখালী, শেষ মোড় ইত্যাদি এলাকা থেকে পোষা প্রাণির মালিকেরা তাদের প্রাণী নিয়ে আসেন এবং ভ্যাকসিন ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।
নিজের পোষা কুকুরের জন্য ভ্যাকসিন নিতে আসা আদনান রহমান বলেন, আমার পোষা প্রাণি পাপেটকে নিয়ে গিয়েছিলাম শিক্ষার্থীদের র্যাবিস ভ্যাকসিনেশান ক্যাম্পেইনে। উনারা এখানে পাপেটের প্রাথমিক শারীরিক চেকআপ করে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং এরপর ভ্যাক্সিন দিয়ে দেন। তারা সবাই প্রাণীর চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অনেক আন্তরিক ছিলেন।
এ বিষয়ে বাকৃবি স্নাতকোত্তর শিক্ষার্থী ডা. উমর ফারুক বলেন, জলাতঙ্ক (Rabies) একটি ভাইরাসজনিত রোগ, যা সাধারণত জলাতঙ্ক ভাইরাস এ আক্রান্ত কুকুর, বিড়াল, বুনো শেয়াল, বাদুড় এবং অন্যান্য প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। এই রোগ মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। একবার জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পেলে, এটি প্রায় নিশ্চিতভাবে প্রাণঘাতী। কামড়ের পরপরই আক্রান্ত স্থানটি ভালোভাবে ধুয়ে ফেলা এবং যত দ্রুত সম্ভব প্রতিষেধক টিকা নেওয়া অত্যন্ত জরুরি। এখানে সমস্যা হচ্ছে আমাদের অনেক পোষাপ্রাণিপ্রেমী ভাই বোনেরা আছেন যারা অনেক সময় পোষাপ্রাণির(জলাতঙ্ক টিকাবিহীন)আচর বা কামড়ে অনেক সময় গুরুত্ব দেন না। যার ফলে অনেক সময় জলাতঙ্কে আক্রান্ত হতে পারে। পোষা প্রাণীদের নিয়মিত টিকাদানের মাধ্যমে এই রোগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি।
T.A.S / জামান
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু