অনিয়মের আশ্রয় নিয়ে জমির নামজারি মঞ্জুরের অভিযোগ মদনের এসিল্যান্ডের বিরুদ্ধে
শুনানির জন্য ধার্য দিনের সাত দিন আগেই অর্থাৎ শুনানির নোটিস প্রেরণের তারিখেই জমির নামজারি মঞ্জুর করার অভিযোগ উঠেছে নেত্রকোণা মদন উপজেলার সহকারি কমিশনার (এসিল্যান্ড) মো. রেজোয়ান ইফতেকারের বিরুদ্ধে। এ কাজে সহায়তা করার অভিযোগ রয়েছে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) রূপক চন্দ্র সরকারের বিরুদ্ধেও।
জানা যায়, গত ১০ সেপ্টেম্বর মদন উপজেলার গোবিন্দ্রশ্রী গ্রামের আলী উসমান তালুকদারের মেয়ে মোসা. রুপা আলম ক্রয় সূত্রে এস.এ দাগ ১২৮৯ এবং বিআরএস ২১৬৩ নম্বর দাগে দুই শতাংশ জমির নামজারির জন্য অনলাইনে আবেদন করেন। এরই প্রেক্ষিতে এসিল্যান্ড ১০১৫/২০২৪-২৫ নম্বর নামজারি মামলাটি তদন্তে শুনানির দিন গত ২৪ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন। এরআগে গত ১৭ সেপ্টেম্বর শুনানিতে অংশ গ্রহণের জন্য এ নামজারি মামলার বাদী মোসা. রুপা আলম ও বিবাদী মো. সোহরাব হোসনকে নোটিস প্রেরণ করেন এসিল্যান্ড।
কিন্তু এই নামজারি মামলাটি যে তারিখে (১৭ সেপ্টেম্বর) শুনানির জন্য নোটিস ইস্যু করা হয়েছে সেই তারিখেই নামজারি মঞ্জুর করা হয়েছে। পরের দিন ১৮ সেপ্টেম্বর ডিসিআর (২৪৭২৫৬০১০০১০১৫) বাবদ এক হাজার একশো টাকা অনলাইনে জমা প্রদান করা হয় রুপা আলমের নামজারি মঞ্জুরের বিপরীতে। কিভাবে শুনানি ছাড়া এবং ধার্য দিনের পূর্বেই তড়িগড়ি করে এমন ধরনের নামজারি মঞ্জুর করায় জনমনে সন্দেহ দেখা দিয়েছে।
এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায়, দলিল সম্পদনের সময় বিআরএস রেকর্ডের প্রকৃত মালিক বিশ্বেশ্বর বৈশ্যের ছেলে বিধু ভুষন বৈশ্য। ২১৬৩ নম্বর বিআরএস দাগের জমি রেকর্ডের মালিক দলিল না দিয়ে তার পিতা বিশ্বেশ্বর বৈশ্য কর্তৃক দলিল সম্পাদিত হয়। বিধু ভুষন বৈশ্য কর্তৃক দলিল সম্পাদিত না হওয়ায় রেকর্ড থেকে গ্রহিতা মো. আব্দুল হক গংদের নামে দলিল সম্পাদন সঠিক হয়নি এবং জমির মালিকানার কোন পরিবর্তন ঘটেনি। যা প্রকৃত পক্ষে জমি গ্রহিতার সাথে বড় ধরণের জালিয়াতি।
এ ক্ষেত্রে বিআরএস ২১৬৩ নম্বর দাগের ভূমির নামজারি মঞ্জুর প্রশ্নবিদ্ধ এবং খুবই সূক্ষ্মভাবে জালিয়াতি পূর্বক ইউনিয়ন ভূমি অফিস হতে প্রস্তাব দাখিল করে নামজারিটি মঞ্জুর করা হয়েছে।
খোঁজ নিয়ে এবং নাগরিক কর্ণার থেকে তথ্য সংগ্রহ করে আরও জানা যায়, এরআগে এসিল্যান্ড মো. রেজোয়ান ইফতেকার মদনে যোগদানের চার-পাঁচ দিন পর গত ২৫ আগস্ট রুপা আলম ২১৬৩ নম্বর দাগের জমি নামজারির জন্য আবেদন করেন। তার (রুপা আলম) আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই পূর্বক জাহাঙ্গীপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি ভূমি কর্মকর্তা রূপক চন্দ্র সরকার আবেদনটি প্রস্তাবনার সময়ে না মঞ্জুর করেন। পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর রুপা আলম পুনরায় আবেদন করেন। উক্ত আবেদনটি যাচাই বাছাই শেষে একই ব্যক্তি (রূপক চন্দ্র সরকার) রুপা আলমের প্রস্তাবটি সুপারিশসহ অনুমোদনের জন্য এসিল্যান্ড বরাবরে প্রেরণ করেন। যা উদ্দেশ্য প্রণোদিত ও স্বার্থ সংশ্লিষ্ট বলে প্রতীয়মান হয়েছে।
ছদ্মনাম ও পরিচয় ব্যবহার করে রুপা আলমের মোবাইলে ফোন দেন প্রতিবেদক। এ সময় প্রতিবেদক রুপা আলমকে জানান, নামজারি নিয়ে আপনার মতো একই সমস্যা আমার (প্রতিবেদক)। কার মাধ্যমে নামজারি মঞ্জুর করেছেন সেই সোর্সের নামটা দিলে সে মোতাবেক অগ্রসর হওয়া যেতো প্রতিবেদকের এরকম প্রশ্নে রুপা আলম বলেন, ‘আমি তো লোকটার নাম জানি না। অফিসে গেলে হয়তো জানা যাবে।’ পরে প্রতিবেদক রুপা আলমকে জিজ্ঞেস করেন, নামজারি করতে কি পরিমাণ খরচ হয়েছে। জবাবে রুপা আলম বলেন ‘এগুলো তো মোবাইলে বলা যায় না, বুঝতেছেন-না। আমি এখন স্কুলে বুঝেছেন। বাসায় গিয়ে পরে কথা বলবো।’ পরবর্তীতে দুপুরের পরে রুপা আলমকে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘আমি জানি না ভাই, রং নাম্বার বলে সংযোগ কেটে দেন।’
এ বিষয়ে জাহাঙ্গীরপুর ইউনিয়নের উপসহকারি ভূমি কর্মকর্তা রূপক চন্দ্র সরকার বলেন, সাবেক এসিল্যান্ড মহোদয় যিনি ছিলেন তখন তিনি বলেছিলেন বিআরএস রেকর্ড থেকে প্রস্তাবনা দিতে হবে। রূপা আলমের প্রস্তাব যখন দিয়েছিলাম আগের স্যার মনে হয় বাতিল করেছিলেন। সর্বশেষ নামজারি থেকে প্রস্তাবনা দেওয়ার পরিপত্র রয়েছে। সেই পরিপত্রের আলোকের নামজারির জন্য রুপা আলমের প্রস্তাবনা দিয়েছি।
মদনের এসিল্যান্ড মো. রেজোয়ান ইফতেকার বলেন, আমি যাচাই বাছাই করেছি। আমাদের এটা করার রাইটস্ আছে। আইনের ভেতরেই করেছি।
এমএসএম / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ