ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৪ সেমিস্টারের ক্লাব ফেয়ার অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হলো স্প্রিং ২০২৪ সেমিস্টারের ক্লাব ফেয়ার। সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গ্রীনরোডে ক্লাব ফেয়ারের আয়োজন করে ইউএপি’র ছাত্র কল্যাণ অধিদপ্তর।
ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক ও উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান যৌথভাবে ক্লাব ফেয়ারের উদ্বোধন করেন। নবীন শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে অনুপ্রাণিত করতে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের কার্যক্রমের সাথে পরিচিত করার উদ্দেশ্যে সেমিস্টারের শুরুতে ক্লাব ফেয়ারের আয়োজন করা হয়।
এ সময় অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ আনোয়ার হোসেন, ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. এএসএম মহসিন, প্রমুখ। উদ্বোধন শেষে মেলায় আগত অতিথিরা বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন। এ সময় ক্লাব সদস্যরা ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। পরে বিচারকমণ্ডলীর দেয়া নম্বরের ভিত্তিতে ১৫টি ক্লাবের মধ্যে ৩টি ক্লাবকে সেরা স্টলের পুরস্কার তুলে দেয়া হয়।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য