মাদারীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ, বৈষম্য, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় সাড়ে ৪০০ কর্মচারী-কর্মকর্তা মানববন্ধন কর্মসূচি পালন করেন মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে কর্মকর্তা-কর্মচারীরা অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমেরী হকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মাহমুদুল হাসান, মঞ্জুরুল আলম, এজিএম সুবাস চন্দ্র দাস, জান্নাতুল ফেরদৌস, হাফিজুর রহমান খান।
বিক্ষোভ মিছিল-সমাবেশে কর্মচারী-কর্মকর্তারা দাবি তুলে ধরে বলেন, সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। এক ও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে। চুক্তিভিত্তিক লাইন শ্রমিকদের জনবল নিয়োগের মাধ্যমে স্থায়ীকরণ করতে হবে। সেই সাথে সরকারি নিয়মানুযায়ী যাতায়াত ভাতা, ওভারটাইম ভাতা, টিফিন ভাতাসহ সুযোগ-সুবিধা দেয়ারও দাবি করা হয়। এ সময় বিভিন্ন দফা তুলে ধরনে তারা।
এমএসএম / জামান
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
Link Copied