কলমাকান্দায় যৌথবাহিনীর অভিযানে ১৮ লাখ টাকার মালামাল জব্দ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৫০০ কেজি (৫০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লেংগুরা ইউনিয়নের ক্যাপাসিটি মোড় এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়, যার বাজার মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
এছাড়া ওই এলাকার একটি গুদামঘরে নোংরা পরিবেশে ভারতীয় চিনি থেকে প্রস্তুত করা ৬ হাজার ৮৫৮ কেজি মিশ্রি জব্দ করা হয়, যার বাজার মূল্য ১০ লাখ ২৮ হাজার ৭০০ টাকা। ওই গুদামঘর থেকে ৪ লাখ ৯ হাজার ৩২০ টাকা মূল্যের ৩ হাজার ৪১১ কেজি গুড় জব্দ করা হয়।
যৌথ অভিযানে নেতৃত্ব দেন কলামাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম। এ ব্যাপারে বিজিবি কর্তৃক নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
Link Copied