ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চবি প্রশাসনের সিদ্ধান্ত অগণতান্ত্রিক বললেন ছাত্র ইউনিয়ন


আশিক মিয়া, চবি photo আশিক মিয়া, চবি
প্রকাশিত: ১-১০-২০২৪ দুপুর ১১:৫২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)  অনুমতি ছাড়া সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ কোনো কর্মসূচি করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  প্রশাসনে এমন সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যামে এই বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যেকোনো ধরনের কর্মসূচি করা যাবেনা বলে একটি নির্দেশ জারি করা হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ এই ধরনের সিদ্ধান্তকে একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং ফ্যাসিস্ট আচরণ বলে মনে করে। প্রশাসনের এমন সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হবে এবং বাক স্বাধীনতাকে বাধা প্রদান করা হবে। এমন আচরনের ফলে বিশ্ববিদ্যালয় আবারো অনিয়ম-দুর্নীতির ও লুটপাতের আতুরঘরে পরিণত হবে যা বিগত ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার করে এসেছে।  বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ এই ধরনের সিদ্ধান্তের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছে এবং অতি শীগ্রই এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করার জন্য জোর দাবি জানাচ্ছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?