ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ত্রিশালে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ২:৪১

নানীর বাড়ীতে বেড়াতে আসছিল রিমি আক্তার (৬), প্রতিবেশী মামাতো বোনকে নিয়ে খেলতে বের হয় বাড়ী থেকে। দুই কন্যা শিশুকেই ফিরে আসতে হলো লাশ হয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের জয়দা গ্রামে।

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, কয়েকদিন আগে নানীর বাড়ীতে বেড়াতে আসে উপজেলার আমিরাবড়ী ইউনিয়নের বগারবাজার গ্রামের রাকিবুল ইসলামের ছয় বছর বয়সী শিশুকন্যা রিমি আক্তার। শনিবার সকাল ১১টার দিকে রিমি আক্তার ও খালাতো বোন মঠবাড়ী ইউপির অলহরী গ্রামের বাসিন্দা মো. উজ্জল মিয়ার কন্যা তায়েবা আক্তার (৫) খেলতে গিয়ে পড়ে যায় পুকুরে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলেও ততক্ষনে দুজনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এসময় ইমাজেন্সির মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা মৃত্যু নিশ্চিত করেন।
তিনি জানান, দুই কন্যা শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। আমরা মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করেছি।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার