ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে কলমাকান্দায় বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ১-১০-২০২৪ দুপুর ৪:৪৯

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নেত্রকোনার কলমাকান্দার দক্ষিণ মুন্সিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে চারদিকে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে। পৈতৃক সম্পত্তি দাবি করে স্থানীয় বাসিন্দা ঝুমা আক্তার, তার ভাই সোহরাব উদ্দিন ও বোনেরা ওই জমি দখলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে মাঠটি দখলমুক্ত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। পরে কোমলমতি শিক্ষার্থীরা খেলার মাঠ দখলমুক্ত চেয়ে একটি বিক্ষোভ মিছিল করে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ওই সময় মুন্সিপুর গ্রামের জিএম তাজুল ইসলাম তালুকদারের মুন্সিপুর মৌজার সাবেক ১৪৩০ দাগের ৫০ শতক জায়গায় দক্ষিণ মুন্সিপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে শিশু থেকে পঞ্চম শ্রেণিতে ২০৪ জন শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের খেলার মাঠটি স্থানীয় বাসিন্দা ঝুমা আক্তার ও তার লোকজন দখল করে চারপাশে বাঁশের বেড়া দিয়ে রেখেছে। ফলে কোমলমতি শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাঠটি বিদ্যালয়ের দখলে ছিল। ২৬ সেপ্টেম্বর খেলার মাঠটি দখল করে ঝুমা আক্তার ও তার লোকজন। বর্তমানে মাঠটি উদ্ধারের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করি। মাঠটি দখলমুক্ত করার জন্য যতটুকু করা যায়, সব করেছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।

বিদ্যালয়ের মাঠ দখল করে চারদিকে বেড়া দেয়ার বিষয়টি স্বীকার করে সোহরাব উদ্দিন বলেন, যে জায়গাটিকে বিদ্যালয়ের খেলার মাঠ বলা হচ্ছে, সেটি তাদের পৈতৃক জায়গা। এটি নিয়ে তারা আদালতে মামলা করেছিলেন। আদালত মুন্সিপুর মৌজার ৩৭৩ খতিয়ানে, সাবেক ১৪৩০ দাগে ২৮ শতক জমি স্থিতাবস্থা রাখার জন্য উভয়পক্ষকে নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অমান্য করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি তাদের জায়গা, এই জায়গায় যা ইচ্ছা তারা তাই করবেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আজিজুর রহমান বলেন, সম্প্রতি আদালতের শরণাপন্ন হন ঝুমা আক্তার গং। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ সেপ্টেম্বর উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নিদের্শ প্রদান করে আদালত। কিন্তু এরপর থেকে ওই নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ের মাঠ বেদখল করে কিছু গাছের চারা লাগিয়ে চারদিকে বেড়া দেন ঝুমা আক্তার গং। আদালত অবমাননার বিষয়ে আদালতের কাছে ন্যায়বিচার দাবি করছেন এলাকাবাসী ।

মুন্সিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ বলেন, ঝুমা আক্তার গং আদালতের শরণাপন্ন হলে আদালত ওই জায়গাটি উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। কিন্তু তারা আদালতের নির্দেশ অমান্য করে বিদ্যালয়ের মাঠটির চারপাশে বেড়া দিয়ে দখলে রেখেছে। এটা খুবই দুঃখজণক।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো. শহিদুল ইসলাম বলেন, মৌখিকভাবে অভিযোগটি শুনেছি। সরেজমিন পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন