জেলা প্রশাসকের মতবিনিময় সভা বর্জন করলেন রাণীশংকৈলের সাংবাদিকরা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা বর্জন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক ইসরাত ফারজানার মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় অনুষ্ঠেয় সভা বিকাল ৫টার পর অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত সাংবাদিকরা বিকাল ৪টায় এসে এক ঘণ্টার অধিক সময় বাইরে অপেক্ষা করেন। এ সময় হলরুমে জেলা প্রশাসকের সাথে ধর্মীয় সংখ্যালঘুদের মতবিনিময় সভা চলছিল। ওই সভা শেষ হলে সুধীজনদের সাথে সাংবাদিকরা হলরুমে গিয়ে বসেন। এ সময় সাংবাদিকদের ঠিকমতো বসার জায়গা না হওয়ায় এবং অনুষ্ঠানের ব্যানারে সাংবাদিকের উল্লেখ না থাকায় সাংবাদিকরা তাৎক্ষণিক সভা বর্জন করে বাইরে এসে অবস্থান নেন।
এ সময় কয়েকজন সাংবাদিক গণমাধ্যমে বক্তব্য দেন। বক্তব্যে তারা সভায় আসতে বলে তাদের অসম্মান ও বিভ্রান্ত করার কথা বলেন। এই সাথে তারা উপজেলা প্রশাসনের সকল নিউজ বর্জনের সিদ্ধান্ত নেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে জানতে চাওয়া হলে তিনি সকালের সময়কে বলেন, আসলে জেলা প্রশাসক মহোদয় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের নিয়ে সভা করতে বলেছেন। সে অনুযায়ী আমি সভা আয়োজন করি। তবে আমি সাংবাদিকদের সভায় আসতে বলেছি। তারা সভায় এসেছিলেন, কিন্তু সভার শুরুতেই তারা কেন সভাকক্ষ ছেড়ে বাইরে গেলেন তা বুঝতে পারিনি।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি