মাদারীপুরে অ্যাম্বুলেন্সের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
মাদারীপুরে অ্যাম্বুলেন্সের চাপায় রজ্জব আলী সরদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে মাদারীপুর পৌরসভার থানতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রজ্জব আলী সরদার একই এলাকার মৃত সোনামদ্দি সরদারের ছেলে।
জানা গেছে, ভোরে ফজরের নামাজ পড়তে বাসার পাশের মারকাজ মসজিদে যান রজ্জব আলী সরদার। নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স রজ্জবকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে ঘাতক অ্যাম্বুলেন্সটি শনাক্ত করা সম্ভব হয়নি। শহরের বিভিন্ন স্থানে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
Link Copied