শংকুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শংকুচাইল ডিগ্রি কলেজ হলরুমে এই সংর্বধনার আয়োজন করা হয়। ফুলে ফুলে সিক্ত করে এবং সম্মাননা স্মারক দিয়ে বিদায় দিলেন কর্মরত শিক্ষকরা।
দীর্ঘদিন মানুষ গড়ার কারিগর হিসেবে কর্মরত ছিলেন শিক্ষকরা। স্রোতের ধারায় বিদায় নিতে হচ্ছে এই মহান গুণীজনদের। বুড়িচং উপজেলার শংকুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের বিদায়ী অনুষ্ঠান আয়োজন করেন শিক্ষক-শিক্ষাথীরা।
বিদায়ী শিক্ষকরা হলেন- অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এজেডএম আফজাল জুয়েল, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জামসেদ হোসেন সরকার, কৃষিশিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মহসীন রেজানুর মজুমদার, এবং অফিস সহায়ক মোসলেম খান ও মো. নজরুল ইসলাম। এছাড়া হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক মরহুম মো. রমিজুল ইসলামের পরিবারকে সম্মাননা স্মারক দেয়া হয়।
বিদায়ী শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, আমরা বেশ কয়েক বছর এখানে পাঠদান করিয়ে আসছি। আজ আমাদের বিদায় নেয়ার পালা। সরকারি নিয়ম অনুযায়ী আমাদের অবসরে যেতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানকে ছেড়ে যাওয়া যে কত কঠিন, তা বলে বোঝাতে পারব না।
সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ ছাদেক ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মু. সহিদুল ইসলাম, জামাল উদ্দিন ও জসিম উদ্দিন,।
সহকারী অধ্যাপক মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক গোলাম মহিউদ্দিন ও মঈনুদ্দিন চৌধুরী, অধ্যাপক উম্মে ফাতিমা নুপুর, প্রভাষক মো. কাওছার আলম, প্রদর্শক মো. জামাল হোসেন। এ সময় প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা