ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এমএ আজিজ স্টেডিয়ামে জুয়ার আসর : ৭ লাখ টাকাসহ ১৯ জুয়াড়ি আটক


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ১:২২

ফুটবল ট্রেনিং একাডেমির অফিসকক্ষে নিয়মিতই বসে তাস খেলে একদল জুয়াড়ি। পুলিশের হাত থেকে রেহাই পেতে বিভিন পয়েন্টে পাহারা বসিয়েই চলত খেলা। তবে শেষরক্ষা হয়নি। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের রেফারি সমিতির অফিসের পাশের অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৯ ‘জুয়াড়ি’-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) রাত ৮টার দিকে এমএ আজিজ স্টেডিয়ামস্থ ফুটবল ট্রেনিং একাডেমির অফিসে অভিযান চালিয়ে ওই ১৯ জনকে গ্রেপ্তার করে নগরীর কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ প্যাকেট তাসসহ (প্লেইং কার্ড) জুয়ার নগদ পৌনে ৭ লাখ টাকা উদ্ধার করার কথাও জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন- মো. ইকবাল (৩৬), আকবর হোসেন (২৭), তৌহিদুল ইসলাম (৩৬), মো. আব্বাস (৪২), মো. করিম (৩০), মো. সোহাগ (২৯), তৌহিদুল আলম (৪১), হেলাল উদ্দিন (৬৩), মো. ফরিদ (৩৫), মাহমুদুল হক (৩০), মো. সুমন (৩০), মো. মনছুর (৩০), মো. কাইয়ুম (৪০), মুসলিম উদ্দীন (৩৮), মো. রানা (৪০), মো. বাবুল (৩৫), জসীম উদ্দীন (৩৮), রুবেল উদ্দীন (৩২), এমরান উদ্দীন (৫০)।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র স্টেডিয়াম এলাকাকে জুয়াসহ নানা অপরাধের নিরাপদ ঘাঁটি বানিয়েছিল। খবর পেয়ে স্টেডিয়াম রেফারি সমিতির অফিসসংলগ্ন চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমির অফিসকক্ষে টাকার বিনিময়ে জুয়া খেলারত ১৯ জনকে আটক করা হয়।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন