ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভারতের আপত্তির কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি : দুলু


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৬:৩৪

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও ভারতের আপত্তির কারণে তা বাস্তবায়ন হয়নি। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার তিস্তাতীরবর্তী পাকার মাথায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।

বিএনপি নেতা দুলু বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এতে তিস্তায় বন্যা হওয়ার কথা নয়। ভারতে প্রচুর বৃষ্টি হয়েছে, সে পানি তারা ছেড়ে দিয়েছে বাংলাদেশকে অবগত না করে। ফলে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিতে হয়েছে। এতে তিস্তায় বন্যা হয়েছে। এভাবেই বারবার ভারতের ষড়যন্ত্রের শিকার হতে হয়। তিস্তার এই পানি ধীরে ধিরে কুড়িগ্রাম হয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছে। ভারত ইচ্ছে করলে গজলঢোবা ব্যারাজের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করতে পারত কিন্তু তারা তা না করে ছেড়ে দিয়েছে। ফলে বন্যা হয়েছে।

দুলু বলেন, লালমনিরহাট সীমান্তবর্তী জেলা হওয়ায় সীমান্তে পাখির মতো গুলি করে মানুষদের মারে কিন্তু বিগত সরকারের প্রতিবাদ করার ক্ষমতা হয়নি। ইচ্ছা করে প্রতিবাদ করেনি ক্ষমতার লোভে। গত ৫ আগস্টের পর থেকে ভারত নানাভাবে ষড়যন্ত্র করছে। তারই একটি অংশ পানি।

এ সময় তিস্তা অববাহিকায় বন্যার্ত মানুষদের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন, সামান্য এই ত্রাণ বিএনপির পক্ষ থেকে নিজেদের অর্থায়নে বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় বিগত হাসিনা সরকারের নানা সমালোচনা করে বক্তব্য দেন তিনি।
 
চার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হকসহ লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, লালমনিরহাট জেলা, সদর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত