ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চবি হিস্ট্রি ক্লাবের 'তিন মিনিট প্রেজেন্টেশন কনটেস্ট ২৪' অনুষ্ঠিত


আশিক মিয়া, চবি photo আশিক মিয়া, চবি
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৭:৫৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিস্ট্রি ক্লাবের আয়োজনে  প্রতিবছরের ন্যায় ৫ টি দলের অংশগ্রহণে “তিন মিনিট প্রেজেন্টেশন কনটেস্ট” (3MPC) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেছে- 'টিম সেইলরস অফ পক'। 

মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদে ক্লাবের সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হাসানের উপস্থাপনায় দুপুর ২টার দিকে এটি অনুষ্ঠিত হয়। 

এতে ৫টি ভিন্ন দলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই দলগুলার উপস্থাপনের বিষয়বস্তু ছিল- হরমুজ প্রণালী, মালাক্কা প্রণালী, পক প্রণালী, জিব্রাল্টার প্রণালী ও ডোভার প্রণালী। 

প্রতিযোগিতায় বাকি টিম হলো- টিম ২১ মাইলস, টিম মালাক্কা মেরিনার্স, সেইলরস অফ পক, ডোভার ভয়েজার্স ও পিলারস অফ হারকিউলিস। দারুণ উপস্থাপনার জন্য টিম সেইলরস অফ পক জয়লাভ করে। 

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ক্লাবের ট্রাস্টি বোর্ড সদস্য আবু সাঈদ মামুন, মো. হাফিজুর রহমান, মহিউদ্দীন ভূইয়া, ক্লাবের সভাপতি ইব্রাহিম আদহাম ও সাধারণ সম্পাদক সাবিকুন নাহার দীপ্তি। এছাড়াও ক্লাবের এলামনাই ও ট্রাস্টি বোর্ড সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?