ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

তালায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১-১০-২০২৪ রাত ১০:৪৭

বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিগত অবৈধ আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে আমিসহ আমার দলের বহু নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা করা হয়েছ। কিন্তু আমার দলের শীর্ষস্থানীয় নেতা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তার যোগ্য উত্তরসূরি তারেক রহমান কারো ওপর হামলা এবং মামলায় বিশ্বাসী নন। বিএনপি দলমত নির্বিশেষে এ দেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি বজায় রাখাই মূল লক্ষ্য।

মঙ্গলবার (১ অক্টোবর) তালা উপজেলা পূজা উদযাপন কমিটি আয়োজিত পাটকেলঘাটা থানাসংলগ্ন আজিজ কমপ্লেক্স ভবনে সকাল ১০টায় তালা উপজেলা সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায়প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা তালাবাসী আমাকে এত পরিমাণ ভালোবাসেন যে আবেগাপ্লুত হয়ে সবাইকে বলে রেখেছি- আমি মারা যাওয়ার পর আমার দাফন যেন তালার মাটিতে হয়। এ সময় তালা উপজেলা পূজা কমিটি এবং স্থানীয় বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, আপনাদের পূজা উদযাপনের ক্ষেত্রে কোনো ধরনের ভয় পাবেন না। নিশ্চিন্তে ও নির্বিঘ্নে আপনারা আপনাদের ধর্ম পালন করবেন। কারো ধর্মের ওপর আঘাত করার অধিকার আমাদের ইসলাম ধর্মে নেই এবং দেয়া হয়নি। আপনাদের ওপর কোনো প্রকার আঘাত করা হলে শুধু আমাকে একটু জানাবেন। তাই সে ব্যক্তি যে দলেরই হোক না কেন আমি হাবিব কথা দিচ্ছি- আমি জীবিত থাকলে প্রতিবাদ করবই করব, এই বিশ্বাসটুকু আমার ওপর আপনারা রাখতে পারেন।

মতবিনিময় ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর সাতক্ষীরা জেলা  প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।

উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মহব্বত আলী সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, স্থানীয় বিএনপি নেতা মো. হাফিজুর রহমান হাফিজ, রাশিদুল হক রাজু, আব্দুর রকিব সরদার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলার ১২টি ইউনিয়নের পূজামন্দির কমিটির নেতৃবৃন্দ তাদের প্রাণপ্রিয় জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তারা তাদের সকল সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। 

এমএসএম / জামান

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা

পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু