মান্দায় গ্রাহকের সাথে ভাটা ব্যবসায়ীর প্রতারণার অভিযোগ
নওগাঁর মান্দায় গ্রাহকের সাথে ইটভাটা মালিকের প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। প্রতারক ইটভাটা মালিক আফছার আলী উপজেলার কসব ইউপির ভোলাগাড়ি এলাকার মেসার্স সালেহা ব্রিকসের স্বত্বাধিকারী।
এলাকাবাসী ও প্রতারণার শিকার ঠিকাদার শরিফুল ইসলাম জানান, ভাটার মালিক আফছার আলী দীর্ঘদিন থেকে ইট ক্রেতা-গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছেন। কম দামে ইট দেয়ার নামে অগ্রিম টাকা গ্রহণ করে হয়হানির একপর্যায়ে নিম্নমানের ইট দিয়ে থাকেন। এভাবে গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ উপার্জনের মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। স্থানীয় প্রভাব খাটিয়ে গ্রামের ভেতর কৃষিজমিতে ভাটা স্থাপন করেছেন। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই ইচ্ছামতো খড়ি দিয়ে ইট পুড়িয়ে পরিবেশদূষণ করে চলেছেন। ফলে এলাকার ফসলাদি ও ফলদ বৃক্ষের ওপর বিরূপ প্রভাব পড়ছে। বসতবাড়ির কাছে ও কৃষিজমির ওপর খড়ি ভাটা স্থাপন করে একলাবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছেন।
ঠিকাদার শরিফুল ইসলাম আরো জানান, ভাটা মালিক আফছার আলীর কাছ থেকে ঠিকাদারি কাজের জন্য প্রায় ৩০ লাখ টাকার ইট ক্রয় করে প্রতারণার শিকার হয়েছি। প্রতারণা বুঝতে পেরে কয়েকটি ইটের গাড়ি গণণা করে দেখি প্রত্যেক গাড়িতে ২০০ থেকে ৩০০ ইট কম দেয়া হয়েছে। এছাড়াও চুক্তিবদ্ধ ইটের মধ্যে নিম্নমানের ইট দিয়েছে তিনি। ইটের কোয়ালিটি দেখে জনগণ রাস্তার কাজে ইট ব্যবহার করতে দেয়নি। এভাবেই গ্রাহক ঠকিয়ে তিনি ব্যবসা করে আসছেন। আর এসব অবৈধ কাজের কেউ প্রতিবাদ করলে তার ছেলে মহসিন তার বাহিনীকে নিয়ে হুমকি দিয়ে দমিয়ে রাখেন।
এসব অভিযোগের বিষয়ে ইটভাটার মালিক আফছার আলী বলেন, পরিবেশ অধিদফতরের কোনো ছাড়পত্র নেই। ভ্রম্যমাণ আদালতের জরিমানা ও চাঁদা দিয়েই কয়েক বছর দরে ভাটা ব্যবসা করে আসছি। এলাকবাসী ও ঠিকাদারের অভিযোগ সঠিক নয়।
T.A.S / জামান
সিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার
জাল সনদে চাকুরী লক্ষ্মীপুরে ৪ শিক্ষককে টাকা ফেরতের নির্দেশ
স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী
মদনে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্র এবং সত্য উন্মোচনে ছাত্রদল নেতার সাংবাদিক সম্মেলন
সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কের দুর্দশা প্রকাশের পর বরাদ্দ বাতিলের অভিযোগ, বড়ঘোপে জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ
তেঁতুলিয়ায় অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ
ঝুঁকিপূর্ন কাজে শিশুদের নিয়োগ দেয়াও দুর্নীতি
মনিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক এক
হালদা ও কর্ণফুলী নদীর মৎস্য সম্পদ রক্ষায় কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
রিকশা চালক নুরুল কবির হত্যা-সব আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র দিয়েছেন পুলিশ
কাশিমপুরে ফার্মেসিতে শিশু রোগী চিকিৎসা ঘিরে প্রশ্ন, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের