বোয়ালমারীতে সরকারি ইট চুরি করে ব্যক্তিগত সড়ক নির্মাণ
ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি ইট চুরি করে ব্যক্তিগত সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে মো. হাফিজুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি পৌর সদরের শিবপুর গ্রামের মো. ছিরু শেখের ছেলে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, হাফিজুরের বাড়ির পাশে বিশালায়তনের একটি পুকুর রয়েছে। ফরিদপুর জেলা পরিষদের মালিকানাধীন পুকুরটি ইতিপূর্বে একটি বিশেষ প্রকল্পের আওতায় এর সংস্কারসহ সৌন্দর্যবর্ধন ও স্থানীয়দের হাঁটাচলার সুবিধার্থে চার চালায় ইটের সলিং বিছানো হয়। কিন্তু পরবর্তীতে তা আর এলাকাবাসীর কোনো কাজে আসেনি।
বুধবার (২ অক্টোবর) সকালে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বর্তমানে পুকুরটি পরিত্যক্ত। এর চারপাশ ঝোপ-জঙ্গলে ভরা। ইতিপূর্বে পুকুরটির পূর্ব চালার সমস্ত ইট কে বা কারা তুলে নিয়ে গেছে। এখন উত্তর চালার ইট তুলে নিচ্ছেন উক্ত হাফিজুর রহমান। ওই ইট দিয়ে তিনি মূল সড়ক থেকে নিজ বাড়ি ও ঘরে পৌঁছানোর জন্য রাস্তা নির্মাণ করছেন। ৮০ থেকে ১০০ ফুট দৈর্ঘ্যের চালাটিতে আনুমানিক ৫-৬ হাজার ইট রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন, যার মূল্য ৫০-৬০ হাজার টাকা। কাউকে না জানিয়ে দুজন দিনমজুর নিয়োগ দিয়ে হাফিজুর ইটগুলো তুলে নিচ্ছেন বলে জানা গেছে।
এক প্রশ্নের জবাবে হাফিজুর রহমান বলেন, পুকুরটি এখন পরিত্যক্ত। ইটগুলো নষ্ট হচ্ছে। অনেকেই যে যার মতো সেগুলো নিয়ে যাচ্ছে। আমিও কিছু ইট নিয়েছি। এতে দোষের কী আছে?
এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর মিনহাজুর রহমান লিপনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, পুকুরটি পুরাতন হলেও এর সরকারি ইট লোপাটের কোনো সুযোগ নেই। এই বেআইনি তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, সরকারি মাল চুরি করা অবশ্যই গর্হিত কাজ। যেহেতু পুকুরটির মালিক ফরিদপুর জেলা পরিষদ, সেহেতু এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদেরই। আপনারা লিখিত আকারে তথ্যগুলো আমাকে দিয়ে যান। সেগুলো পরিষদে পাঠিয়ে আমি ব্যবস্থা নিতে অনুরোধ করব।
জামান / জামান
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন