ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সব প্রস্তুতি শেষ, বৃহস্পতিবার শুরু হচ্ছে লালমনিরহাট জেলা ইজতেমা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ১:২০

সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেকে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে। জেলা শহরের কালেক্টরেট মাঠে এই ইজতেমা শুরু হবে। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে জেলা ইজতেমা শুরু হয়ে। ৫ অক্টোবর শনিবার আখেরি মোনাজাতে মধ্যদিয়ে শেষ হওয়া কথা রয়েছে। ইজতেমায় ধর্মের আলোকে বয়ান করবেন ঢাকার কাকরাইল মসজিদের দেশবরেণ্য ১০ আলেম।

লালমনিরহাট জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য হাসান আলী জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমার পর এই ইজতেমা উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা লালমনিহাটের মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত। আগামী ৩, ৪ ও ৫ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা ইজতেমার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এবার জেলার ৫ উপজেলা ও দুটি পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ৫০ হাজার মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেবেন।

তিনি আরো জানান, বুধবার সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। মুসল্লিদের জন্য অজু ও গোসলখানাসহ পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে মেডিকেল চেকআপের ব্যবস্থাও করা হয়েছে।

জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির শূরা সদস্য হারুন অর রশিদ জানান, বিশাল মাঠজুড়ে বাঁশ দিয়ে শামিয়ানা ও তাঁবু টাঙানো হচ্ছে। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের জন্য ১০০-এর বেশি শৌচাগার, গোসলখানা ও অজুখানা বসানো হয়েছে। এছাড়া অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। সেই সাথে ইজতেমায় প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি শতাধিক স্বেচ্ছাসেবী কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী শনিবার বেলা ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে। ইজতেমা সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইজতেমা প্রাঙ্গণে দুই শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য ইজতেমা ময়দানে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ইজতেমা মাঠের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো ইজতেমা ময়দান পুলিশের নজরদারিতে থাকবে।

T.A.S / জামান

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা

পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু