দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় সার্ভেয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ‘কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানি না মানব না’ স্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনা জেলা ও উপজেলাপর্যায়ের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে কর্মরত সার্ভেয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে নেত্রকোনা জেলা প্রশসকের কার্যলয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী কর্মবিরতি শুরু এবং ৩ অক্টোবর পর্যন্ত তিন দিনের অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার কথা জানান অংশগ্রহণকারী সার্ভেয়ারগণ।
কেন্দুয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. রেজাউল করিম ভূঞা ও কলমাকান্দা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. কবির হোসেন জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রতিপাদ্য বিষয় অর্থাৎ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাসকৃতদের সার্ভেয়ার বা সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল ১৪তম, ১৫তম ও ১৬তম গ্রেড হতে দশম গ্রেড প্রদান এবং দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করার জন্য ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপন বাস্তবায়নে পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন বৈষম্য দূরীকরণে দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না তারা। পরবর্তীতে দাবি আদায়ে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীতে কর্মসূচি ঘোষণা করার কথা জানান তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারী সার্ভেয়ারগণ হলেন- কেশব লাল দেব, মো. জাহাঙ্গীর হোসেন, জসীম উদ্দীন, রেজাউল করিম, নাসির উদ্দিন, মো. ইসমাইল হোসেন, মো. ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, লিটন মিয়া, জাবেদুল ইসলাম, মো. মাহিন উদ্দিন, আব্দুস সোবাহান, শফিকুল ইসলাম, রাকিব হাসান, মুক্ত বিশ্বাস বাবু প্রমুখ।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ