নগরকান্দায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে কলেজশিক্ষকের পদত্যাগ দাবি
শিক্ষার্থীদের যৌন হয়রানি করে ভয়ভীতি প্রদর্শন, মাদক সেবন ও ধর্মীয় বৈষম্য সৃষ্টিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ফরিদপুরের নগরকান্দার এম এ সাকুর মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেন খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২ অক্টোবর) সকালে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজটির সভাপতি কাফী বিন কবিরের কাছে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জমা দেন শিক্ষার্থীরা।
অভিযোগের শিক্ষার্থীরা এম এ সাকুর মহিলা কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফরহাদ হোসেন খান তাদের সাথে বিভিন্ন সময় অশালীন ভাষায় কথাবার্তা, খারাপ আচরণ, অশালীন দৃষ্টিভঙ্গি প্রদর্শন, শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও মাদক সেবনসহ নানান অপকর্মের কথা অভিযোগপত্রে তুলে ধরেন। এ সময় তারা প্রভাষক ফরহাদ খানের পদত্যাগের এক দফা দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ফরহাদ হোসেন খান বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ শিক্ষার্থীরা এনেছে, তার কোনো ভিত্তি নেই। আমাকে সামাজিকভাবে সম্মানহানি ও হয়রানির জন্যই তারা এ নাটক সাজিয়েছে, যা তদন্ত করলেই বেরিয়ে আসবে।
অভিযোগের বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির সভাপতি কাফী বিন কবির বলেন, বুধবার সকালে শতাধিক শিক্ষার্থী এম এ সাকুর মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেন খানের বিরুদ্ধে যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগ এনে গণস্বাক্ষরিত একটি অভিযোগপত্র জমা দিয়েছে। আমরা শিগগিরই তদন্ত কমিটি গঠন করে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
T.A.S / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা