চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল
পাঁচজনের কমিটিতে মাইনাস ৩
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের ৫ জনের আংশিক কমিটিতে দুই দফায় তিনজনকে বহিষ্কার করায় ৫ জনের কমিটিতে তিনজন মাইনাস হয়ে দাঁড়িয়েছে মাত্র দুইজনে। দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটি পূর্ণাঙ্গ হওয়ার বদলে মাইনাস হয়ে যাওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ হতাশা দেখা দিয়েছে।
জানা গেছে, ২০১৮ সালের ১ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের তৎকালীন সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর অনুসারী শহিদুল আলমকে সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এনামুল হক এনামের অনুসারী মোহাম্মদ মহসিনকে সাধারণ সম্পাদক, সাবকে এমপি সওয়ার জামাল নিজামের অনুসারী ইকবাল হায়দার চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি, তৎকালীন ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতার আশীর্বাদপ্রাপ্ত কেএম আব্বাসকে যুগ্ম সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের অনুসারী গাজী মনিরকে সাংগঠনিক সম্পাদক করে অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এতে সভাপতি পদ প্রত্যাশী ইকবাল হায়দার চৌধুরীকে সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী গাজী মোহাম্মদ মনিরকে সাংগঠনিক সম্পাদক করা হলে তারা উক্ত পদ প্রত্যাখান করে তৃণমূণ নেতা কর্মীদের বিক্ষোভে যোগ দেন। কিছুদিনের মাথায় তাদের পদ কেন্দ্র থেকে স্থগিতের নির্দেশ দেন। তবে সিনিয়র সহ সভাপতি ইকবাল হায়দার চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক গাজী মনিরের স্থগিত আদেশ প্রত্যাহার করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করার জন্য কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছে বলেও সূত্রে জানায়।
গত ২৭ আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের স্বাক্ষরিত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিনকে স্থায়ী বহিস্কার করে সিনিয়র যুগ্ম সাধাণ সম্পাদক কে এম আব্বাসকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেন। এ বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রদলের (স্থগিত) সিনিয়র সহ সভাপতি ইকবাল হায়দার চৌধুরী বলেন, নতুন কমিটি হওয়ার পর আমাদের আপত্তি ছিল সাধারণ সম্পাদক মহসিনকে নিয়ে, বিএনপির কমিটি থেকে কিভাবে ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন এটা বিষয়টি নিয়ে তৃণমূল নেতা কর্মীরাসহ আমরা প্রতিবাদ করলে আমাদের পদ স্থগিত করে রাখেন। তবে আজ কালের মধ্যে স্থগিত আদেশ প্রত্যাহার করে সাংগঠনিক কর্মকান্ড চালিয়ে নির্দেশনা আসবে বলে আমাদেরকে কেন্দ্র থেকে নিশ্চিত করেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে এম আব্বাস বলেন, অন্যজনকে সরিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে,আশা করি সবাইকে নিয়ে দক্ষিণ জেলা ছাত্রদলকে শক্তিশালী করতে পারব এবং তৃণমূল নেতা কর্মীদের দিয়ে কমিটি গঠন করে সবার সহযোগিতা কামনা করেন ।
উল্লেখ্য ২০০৩ সালে দক্ষিণ জেলা ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলনে ৯১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২০১০ সালের ১১ আগস্ট প্রতিনিধি সম্মেলন হলেও কোন্দলের কারণে কমিটি ঘোষণা করা হয়নি। পরবর্তীতে কেন্দ্রীয় সংসদ ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি পরবর্তীতে ২৫১ জনে দাড়ায় ।
এমএসএম / জামান
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য