ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ৩:৪৪

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় দায়ের করা নাশকতাসহ বিস্ফোরক আইনের দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার (২ অক্টোবর) আদালতে সোপর্দ করা হবে বলে জানান নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ। এর আগে মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে আটক করে পুলিশ।

ওসি কাজী শাহ নেওয়াজ জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দায়ের করা ওই দুটি মামলার বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া। এসব মামলায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন এবং নেত্রকোনা-২ আসনের সাবেক সাংসদ আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুই মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

T.A.S / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন