মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শিবচরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিজেপি নিতা নিতেশ নারায়ণ সমর্থন করার প্রতিবাদে মাদারীপুর জেলার শিবচরে শিক্ষার্থী ও ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বুধবার(২ অক্টোবর) সকালে উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নন্দকুমার মডেল ইনস্টিটিউশনসংলগ্ন মাঠে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীসহ সরকারি বরহামগঞ্জ কলেজ, নন্দকুমার মডেল ইনস্টিটিউশনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ।
সমাবেশে শিক্ষার্থীরা ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের ফাঁসির দাবি জানান। তারা বলেন, আমাদের নবীকে অপমান মেনে নেব না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবেন।'
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করতে হবে। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ