নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। আগামী দুই বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছেন। বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যোগদানের তারিখ হতে কার্যকর হওয়ার শর্তে পরবর্তী দুই বছরের জন্য ড. আহমেদ শাকিল হাসমীকে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আপনি সম্মানী ও অন্যান আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. আহমেদ শাকিল হাসমী বলেন, আমাদের সীমিত সাধ্যের মধ্যেও ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
এর আগে নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন ড. মো. আরিফুর রহমান।
এমএসএম / জামান
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা