হাইমচরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আটক ১
চাঁদপুরের হাইমচর উপজেলায় গত ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার করা মামলায় নয়ন ভূঁইয়া নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকা থেকে ৩নং দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ আলগী গ্রামের ভূঁইয়া বাড়ির আনোয়ার হোসেন ভূঁইয়া ওরফে মরণ ভূঁইয়ার ছেলে নয়ন ভূঁইয়াকে ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরকদ্রব্য আইনের ৩, ৪ ও ৬ ধারায় আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এ বিষয়ে হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) মো. ওলিউল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাইমচর উপজেলার সদর আলগী বাজারে ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় নয়ন ভূঁইয়াকে আটক করে শিক্ষার্থীদের দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
T.A.S / জামান
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।
চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল