গাজীপুরে আন্দোলনে না যাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হামলা-ভাংচুর
গাজীপুর সিটি কর্পোরেশনের জিরানি এলাকায় রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকদের আন্দোলনের ডাকে সাড়া না দেয়ায় আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বেশকিছু সময় অবরোধ করে রাখেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের জিরানি এলাকায় আইরিশ ও রেডিয়াল নামে দুটি কারখানায় এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, জিরানি এলাকার রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করেন। এ সময় পাশের আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদেরও তাদের সঙ্গে শামিল হতে বলেন। কিন্তু ওই কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ না করায় আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানায় হামলা চালিয়ে বেশকিছু মালামাল ভাংচুর করেন তারা।
ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে আইরিশ কারখানার শ্রমিকরা রেডিয়্যাল কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়। এ সময় দুই কারখানার শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা চন্দ্রাÑনবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিলে সকাল ১০টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন। চন্দ্রা-নবীনগর সড়কে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক আছে। এছাড়া জেলার আটটি কারখানা আজ বন্ধ আছে।
এমএসএম / জামান
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত
জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ