যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর মহিপুরে যৌতুকের দাবিতে সুমাইয়া (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ওই গৃহবধূর মা খাদিজা বেগম জানান, প্রায় ৬ মাস আগে নয়াকাটা গ্রামের মাসুদ মিয়ার সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই এক লাখ টাকা যৌতুক দারি করে আসছে মাসুদ। শুক্রবার সকালে সুমাইয়া তার মাকে ফোন করে তার স্বামীর জন্য যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করে এবং টাকার জন্য তাকে মারধর করা হয়েছে বলে জানায়। পরে সন্ধ্যায় সুমাইয়ার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মঙতদেহ উদ্ধার করে।
মহিপুর থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, সুমাইয়ার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর