হাইমচরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এই সমাবেশে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও সহকারী ইংরেজি শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা সন্তানদের স্কুলে পাঠিয়ে হয়তো মনে করেন আমি একটি ভালো স্কুলে আমার সন্তানকে ভর্তি করালাম। সব দায়িত্ব স্কুলের। সব দায়িত্ব আসলে স্কুলের নয়, একজন সন্তানের প্রথম শিক্ষক বাবা-মা, প্রাথমিক শিক্ষক বাবা-মা এবং আপনারা যে শিক্ষাটা দেবেন সেই শিক্ষাটাই তাদের জীবনের জন্য সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হবে। বর্তমান সময়ে আমরা মনে করছি ছেলে-মেয়েরা ভালো ভালো স্কুলে পড়ছে। সবার হাতে মোবাইল ফোন, মোবাইল থেকে অনেক কিছু শিখছে বা জানছে। কিন্তু বর্তমান সময়ে আমরা যখন চারপাশে তাকিয়ে দেখি, নিউজ পেপার কিংবা ফেসবুকে মাঝেমধ্যে বিভিন্ন ঘটনা দেখে আমরা মর্মাহত হই। মনে হচ্ছে এই প্রজন্ম কোন দিকে যাচ্ছে। সব দিকে এত নৈতিক মূল্যবোধের অভাব।
তিনি আরো বলেন, ৫ অগাস্টের পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে পদত্যাগ করানো হচ্ছে। ইউনিভার্সিটিতে উপাচার্যদের পদত্যাগ করানো হচ্ছে। ছাত্ররা গিয়ে প্রধান শিক্ষকের চেয়ারে বসছে। এগুলো হচ্ছে সম্পূর্ণ নৈতিক মূল্যবোধের অভাব। এই ছাত্রগুলোকে দেখে শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে আঙুল তুলবে না, আঙুল তুলবে তাদের বাবা-মায়ের দিকে। বলবে তাদের বাবা-মা তাদের নৈতিক শিক্ষা দিতে পারেনি।
তিনি বলেন, এই যে আমরা দেখতে পাচ্ছি নৈতিক মূল্যবোধের অভাব, এই ছাত্রদের নৈতিকতা ফিরিয়ে আনার দায়িত্ব আপনাদের অভিভাবকদের। এটা কখনই একজন শিক্ষক পারবেন না। শিক্ষকরা তো তাদের মতো করে তারা তাদের কারিকুলাম অনুযায়ী পড়াবেন। কিন্তু এই যে নৈতিক শিক্ষাটা, এটা আপনাদের দিতে হবে। আমাদের অভিভাবকদেরও সঠিকভাবে চলতে হবে এবং সঠিকভাবে অর্থ উপার্জন করতে হবে। তাহলে আমাদের সন্তানরা আমাদের অনুসরণ করে তারাও সঠিকভাবে নিজের ভবিষ্যৎ ও জীবনকে গড়ে তুলবে। তাই অভিভাবকদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের সঠিক শিক্ষাদান করুন, তাদের প্রতি খেয়াল রাখুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক, গভর্নিং বডির সদস্য জহিরুল ইসলাম মাঝি, মো. আব্বাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী প্রধান শিক্ষক এসএম শাহনেওয়াজ, সহকারী শিক্ষক মো. মনির হোসেন, মোহাম্মদ সালাউদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
T.A.S / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড