ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ঈশ্বরদী রেলস্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার দাবিতে অবরোধ-বিক্ষোভ


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ৪:৫৪

আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনকে খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুটে চলমান রেখে বাতিলকৃত আন্তঃনগর সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দু’টিকে পুনরায় ঈশ্বরদী-ঢাকা রুটে চালুর দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ঈশ্বরদী-ঢাকা রুটে নতুন ট্রেন চালুকরণ এবং ঈশ্বরদীতে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের আসন বৃদ্ধির দাবি করা  করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ঈম্বরদীর আপামর ছাত্র-জনতার আন্দোলনের পক্ষ থেকে এসব কর্মসুচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বাজারের ব্যবসায়ী, রিকসাচালক, কুলি-মজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।

খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনকে ঈশ্বরদী স্টেশনে ২৫ মিনিট আটকে রেখে আন্দোলনকারীরা সাত দিনের আল্টিমেটাম ঘোষণা করে বক্তব্য দেন। সাত দিনের মধ্যে দাবিকৃত ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক না করা হলে পশ্চিমাঞ্চলের জিএম ও পাকশীর ডিআরএমসহ স্বৈরাচারী সরকারের ছায়াতলে থাকা সকল অপশক্তিকে গোপালগঞ্জ পাঠিয়ে দেয়ার ঘোষণা দেয়া হয়।

এ সময় বক্তব্য দেন- বিএনপি নেতা ফজলুর রহমান, প্রভাষক আ ফ ম রাজিবুল আলম ইভান, ব্যবসায়ী মাসুম পারভেজ, লিটন হোসেন, আবুল কালাম, আনোয়ায়ার হোসেন জনি, ইলেক্ট্রিক মিস্ত্রি শামীম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এ সময় প্লাটফর্ম ও ফুট ওভারব্রিজের উপরে আন্দোলনের পক্ষের উৎসুক জনতা ভিড় জমান।

T.A.S / জামান

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান