স্বৈরাচারের পতন উপলক্ষে জাককানইবিতে আনন্দভোজের আয়োজন
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। তিনি পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছেন। এই শেখ হাসিনা স্বৈরাচারের পতন ও নতুন বিজয়ের আনন্দ উদযাপন উপলক্ষে আনন্দভোজের আয়োজন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নিচে আনন্দভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর সোমবার থেকে বুধবার (২ অক্টোবর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কদমতলা এলাকা ও আবাসিক হলগুলোতে টোকেন বিক্রি করা হয়। এছাড়াও অনলাইনে বিক্রি করা হয়েছে আনন্দভোজের এই টোকেন। প্রতিটি টোকেনের মূল্য নির্ধারণ করা হয় ১৩০ টাকা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী কামরুল বলেন, স্বৈরাচারের পতন উপলক্ষে এ আনন্দভোজের আয়োজন করা হয়েছে। প্রতিকীরূপে এই আয়োজন হলেও এটির উদ্দেশ্য শিক্ষার্থীদের সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ঘটানো।
আয়োজকদের পক্ষ থেকে হাসান রহমান বলেন, আমরা এটি স্বৈরাচারেরর বিরুদ্ধে প্রতিবাদ ও ঘৃণা ছড়িয়ে দিতে এবং বাংলাদেশের নতুন বিজয় উদযাপনে আয়োজন করেছি, যাতে ভবিষ্যতে দেশে কখনো স্বৈরাচারের জন্ম না হয়। ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। মানুষ তার নিজ অধিকার ভোগ করে সুখে-শান্তিতে বসবাস করুক।
খাবারের আইটেম সম্পর্কে তিনি বলেন, আমাদের এই আয়োজনে গরুর মাংস, অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের জন্য খাসির মাংস, মেজবানি ডাল এবং কোল্ড ড্রিংকসের ব্যবস্থা রাখা হয়েছে।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য