ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাসপাতালের বিরোধিতা করা মানে শেখ হাসিনার বিরোধিতা করা : মোছলেম উদ্দীন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ৪:৪৭

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমদ বলেছেন প্রধানমন্ত্রীর ইচ্ছায় চট্টগ্রামের  রেলওয়ের ভূমিতে পিপিপির মাধ্যমে সিআরবি এলাকায় একটি হাসপাতাল নির্মাণের প্রকল্প গ্রহণ করে রেলওয়ে কর্তৃপক্ষ, যেখানে বর্তমানে কিছু ঝুপড়ি ঘর ও দোকানপাট রয়েছে। এক শ্রেণির লোক কিছু না বুঝেই হীনস্বার্থে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে যাচ্ছে। এই এলাকায় সিএনজি ফিলিং স্টেশন করা হয়েছে, তখন বিরোধিতা করা হয়নি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় করা হয়েছে, তখন বিরোধিতা করা হয়নি কেন? এখন হাসপাতাল নির্মাণের বিরোধিতা করা মানে শেখ হাসিনার বিরোধিতা করা। কিছু স্বার্থানেষী মহল এভারকেয়ার, ইমপেরিয়াল, পার্কভিউসহ বিভিন্ন হাসাপাতাল মালিকদের  ইন্ধনে সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করছে, যা কাম্য নয়। শনিবার (২৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যার মধ্যদিয়ে বাঙালির ইতিহাসে কালো অধ্যায় রচিত হয়েছে, হত্যাকারীরা বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নকে মেনে নিতে পারেনি বলে বঙ্গবন্ধুকে সেদিন সপরিবারে  হত্যা করেছে। তিনি আরো বলেন, উন্নয়ন এবং পরিবেশ একসাথে হয় না, উন্নয়নের স্বার্থে পরিবেশের বিষয় ছাড় দিতে হবে। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, তার হাতকে শক্তিশালী করতে আমাদের একসাথে কাজ করতে হবে।

সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ বদিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট মজিবুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দীন, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন, আবদুল মালেক, জয় শান্ত বিকাশ বড়ুয়া, ফিরোজ ইফতেখার, মাঈনুল আলম, ইফতেখার আনিস, আহসান উল্লাহ।

বক্তরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ‍এবং হত্যাকারী পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন