ইন্টারনেট শাটডাউন পরিস্থিতি নিয়ে নেত্রকোনায় কর্মশালা অনুষ্ঠিত
নেত্রকোনা জেলার সাংবাদিকদের অংশগ্রহণে 'ইন্টারনেট শাটডাউন ও বাংলাদেশ : সার্বিক পরিস্থিতি' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রিম সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ। এ সময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তির বর্তমান আধুনিক যুগে ইন্টারনেট মানুষের জীবনযাপনে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আজ সারাবিশ্বে ব্যবসা-বাণিজ্যসহ শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি ও দৈনন্দিন কর্মকাণ্ডের ক্ষেত্রে ইন্টারনেট অত্যন্ত জনপ্রিয় ও অপরিহার্য মাধ্যম। ইন্টারনেটে মানুষের প্রবেশাধিকার যদি সাময়িক সময়ের জন্য হলেও বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, বিনোদন ও মতপ্রকাশের অধিকারসহ প্রায় সব বিষয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
বর্তমান যুগে ইন্টারনেটের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি ইন্টারনেট শাটডাউনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। অনেক দেশের সরকার নানা ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় ইন্টারনেট বন্ধ করে থাকে। সরকার বা একটি বিশেষ মহলের স্বার্থরক্ষায়ও ইন্টারনেট বন্ধ করার মতো হাতিয়ার ব্যবহার করা হয়। নির্বাচনের সময় বা আগে, প্রতিবাদ সমাবেশ বা বিক্ষোভ সামাল দিতে এবং বিকল্প মতামত প্রকাশ ও প্রচার ঠেকাতে এ ধরনের উদ্যোগ নিতে দেখা যায়, যা গণতান্ত্রিক চর্চার সম্পূর্ণ পরিপন্থী।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন এনগেইজ মিডিয়া ও ডিজিটালি রাইটস্-এর ইন্টারনেট বিশেষজ্ঞ আশরাফুল হক। তিনি ইন্টারনেট শাটডাউন ও বাংলাদেশ : সার্বিক পরিস্থিতি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনের মধ্যদিয়ে বিভিন্ন তথ্যসহ ইন্টারনেট ব্যবহারে ঝুঁকি ও নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন- ভয়েস-এর ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন) শান্তি পদ সাহা, গ্রোগ্রাম অফিসার ইসরাত জাহান তৃনা ও ইন্টার্ন লামিয়া আফরোজ রিহা।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ