ঢাকা বৃহষ্পতিবার, ২১ মে, ২০২৬

এবার অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২৪ রাত ১১:৩৮

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ আদেশ জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর থেকে তিন দিন করে তিন দফায় সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। এবার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। অপরদিকে খাগড়াছড়ি জেলার পর্যটন কেন্দ্রগুলোতে ৪ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। জেলা কোর কমিটির মিটিং শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক বাঙালিকে পিটিয়ে হত্যার পর থেকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে সহিংসতার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে প্রথম তিন দফায় সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। এবার চলতি মাসের প্রথম দিনে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর আবারো পরিস্থিতির অবনতি ঘটে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

এমএসএম / জামান

নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন

জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা

শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত

জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

ধামইরহাটে জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন