ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আটপাড়ায় মারামারির মামলায় আ.লীগ নেতা ইউপি মেম্বার গ্রেফতার


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ৪-১০-২০২৪ দুপুর ১১:২৩

আটপাড়া থানা পুলিশ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে দুওজ ইউনিয়নের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মারামারির মামলার প্রধান আসামী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি মেম্বার আক্কাছ উদ্দিনকে (৫২) গ্রেফতার করেছে।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামান জানান, গত ১৪ সেপ্টেম্বর দুপুরের দিকে নাসির খাল নিয়ে চরপাড়া গ্রামের সাইফুল ইসলাম গংয়ের সাথে আক্কাছ মেম্বার গংদের মারামারি হয়। এতে ৫-৭ জন আহত হন। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর রাতে আক্কাস মেম্বারসহ ২২ জনকে আসামি করে আটপাড়া থানায় একটি মারামারির মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে আটপাড়া থানা পুলিশ বৃহস্পতিবার বিকালে চরপাড়া আক্কাছ মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

তিনি আরো জানান, আক্কাছ মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডসহ জমি দখলের অভিযোগ রয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

জামান / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন