বাকেরগঞ্জে বেড়েই চলেছে চেতনানাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুট
বরিশালের বাকেরগঞ্জে একই পরিবারের চার সদস্যকে চেতনানাশক ওষুধ মেশানো খাবার খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। গত বুধবার (২ অক্টোবর) রাতে উপজেলার কলসকাটি ইউনিয়নের কলসকাটি বন্দর আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে লুটপাটের এ ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে প্রতিবেশীরা ওই পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আব্দুল্লাহ আল মামুন ও তার পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে তাদের উঠতে দেরি দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কিন্তু তারা সাড়া না দেয়ায় প্রতিবেশীরা অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ আল মামুন (৪২), তার স্ত্রী ইসরাত জাহান রিতা বেগম (৩২), মেয়ে তাহিয়া (১২) ও আব্দুল্লাহ আল মামুনের মা বেবি বেগমকে (৬০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সর্বস্ব হারিয়ে এখন আর্তনাদ করছেন ওই পরিবারের সদস্যরা।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরের আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছু লুট করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেতনানাশক ওষুধ প্রয়োগ করায় এ ঘটনা ঘটেছে। আব্দুলাহ আল মামুনসহ তার পরিবারের চার সদস্যকে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত।
স্থানীয়রা জানান, বাকেরগঞ্জ উপজেলায় চেতনানাশক ওষুধ খাইয়ে কিছুদিন আগেও অনেক পরিবারকে নিঃস্ব করা হয়েছে। তাই বাকেরগঞ্জের বাসাবাড়ির সদস্যরা সব সময় ভীতির মধ্যে থাকেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে থানা থেকে ফোর্স পাঠিয়েছি। তদন্ত চলছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। তারা সুস্থ হয়ে অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি শফিকুল আরো জানান, এর আগেও বাকেরগঞ্জ উপজেলায় চেতনানাশক ওষুধ খাইয়ে অনেক পরিবার নিঃস্ব হয়েছে। তাই আমরা মূল চক্রটিকে ধরার জন্য তদন্ত চালাচ্ছি।
জামান / জামান
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান
বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ
পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন
Link Copied