মাদরাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই : মাও. মাহফুজুল হক
বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, কওমি মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই। গোপালগঞ্জ জেলা বেফাক কমিটির উদ্যোগে আয়োজিত ৬ দিনব্যাপী দরসিয়্যাত শিক্ষক প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত মোহতামেম সম্মেলনে তিনি এ কথা বলেন। গোপালগঞ্জ জেলার ভবানীপুরে অবস্থিত ইসলামপুর মাদরাসায় জেলার বেফাকভুক্ত শতাধিক মাদরাসার মোহতামেম ও শিক্ষা পরিচালকদের সমন্বয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন বেফাকের জেলা ও থানা কমিটির উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণের আয়োজন বৃদ্ধি করতে হবে এবং বেফাক সেক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। সম্মেলনে উপস্থিত অধ্যক্ষ ও শিক্ষা পরিচালকদের উদ্দেশ্যে তিনি মাদরাসা পরিচালনা, শিক্ষার উন্নত মান বজায় রাখা, মহিলা মাদরাসা প্রতিষ্ঠা ও পরিচালনার নীতিমালা ইত্যাদি বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মোহতামেম সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বেফাকের সহ-সভাপতি মাও. মুসলেহ উদ্দিন গওহরপুরী।তিনি বলেন, দেশের মূলধারার শিক্ষা হিসেবে পরিচিত সাধারণ শিক্ষার সর্বোচ্চ ব্যক্তিবর্গ আজ চারিত্রিক ও আর্থিক কেলেঙ্কারিতে যেমন পালিয়ে বেড়াচ্ছেন, কওমি মাদ্রাসায় শিক্ষিতদের তেমন কোনো কলঙ্ক নেই। আমাদের এই উন্নত চারিত্রিক শিক্ষা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার সর্বোচ্চ মান বজায় রাখতে অব্যাহত চেষ্টা চালিয়ে যেতে হবে।
গোপালগঞ্জ জেলা বেফাক কমিটির সাধারণ সম্পাদক মুফতি শুয়াইব ইবরাহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মুফতি হাফিজুর রহমান।
সম্মেলনে বেফাকভুক্ত মাদরাসার মোহতামেম ছাড়াও বিশেষ অতিথি হিসেবে গওহরডাঙ্গা মাদরাসার অধীনে পরিচালিত বেফাকুল মাদারিসিল কওমিয়্যার সহ-সভাপতি মাও. কবিরুল ইসলাম মাও. নুরুল হক মাও. বেলায়েত হুসাইন মাও. মাহমুদুল হাসান, মুফতি মুরতাজা হাসান, মাও. মুস্তাফিজুর রহমান, মাও. কামালুদ্দিন কারী, বশির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বেফাকভুক্ত মাদরাসার মোহতামেম মাও. নাসির আহমদ, মাও. ফখরুল আলম, মাও. জাহিদ আল-মাহমুদ, মাও. আবুল কালাম, মাও. রবিউল ইসলাম, মাও. শরীফ আনিসুর রহমান, মুফরি ইউসুফ হুসাইন, মাও. আব্দুল করিমসহ তিন শতাধিক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
জামান / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস