শেহাবিতে ভিসি নিয়োগের দাবিতে নেত্রকোনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (শেহাবি) অবিলম্বে ভিসি নিয়োগের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। নেত্রকোনার একজন কৃতী সন্তানকে ভিসি হিসেবে দেখতে চান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধন চলাকালে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন- জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, ডা. আবুল হোসেন এবং শিক্ষার্থীদের পক্ষে আল ইমরান, আজহারুল ইসলাম ও হাফসা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল নেত্রকোনায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। অবশেষে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও ভাটি বাংলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শেহাবিতে দীর্ঘদিন যাবৎ ভিসির পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। তারা অবিলম্বে নেত্রকোনার যে কোনো একজন যোগ্য সন্তানকে ভিসি হিসাবে নিয়োগ দিয়ে একাডেমিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহলেন জন্য রাষ্ট্রপতির প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে মূল ফটকের নামফলকে শেখ হাসিনার নামটি মুছে ফেলা হয়। নতুন করে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নামকরণ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। বর্তমানে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নামকরণের বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনাধীন বলে জানা গেছে।
এমএসএম / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ