সহযোগী সম্পাদকের দায়িত্ব পেলেন নওগাঁর মানবাধিকারকর্মী আব্দুল মালেক
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নিউজ লাইট ৭১ অনলাইন নিউজ পোর্টালের সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন মানবাধিকারকর্মী আব্দুল মালেক দেওয়ান। তিনি গত ২২ সেপ্টেম্বর কর্মস্থল নিউজ লাইট ৭১-এ যোগদান করেন।
ইতিপূর্বে তিনি মানবাধিকারকর্মীর পাশাপাশি নানা সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন নওগাঁ জেলা সভাপতি, সাপ্তাহিক ক্রাইম ওয়াচের নওগাঁ জেলা প্রতিনিধি এবং অপরাধ চোখ অনলাইন নিউজ পোর্টালের নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁর বিভিন্ন উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাতা সংস্থা হেক্সস/ইপারের সহযোগিতায় স্বেচ্ছাব্রতী সংগঠন ডাসকো ফাউন্ডেশন রিভাইভ প্রকল্পের আওতায় প্রশিক্ষক হিসেবে একাধিকবার প্রশিক্ষণ প্রদান করেন।
বর্তমানে অর্পিত দায়িত্ব ও সাংবাদিকতা পেশার ব্যাপারে তিনি বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। দেশ ও জাতির বিবেক হিসেবে কাজ করে। শুধু নেতিবাচক নয়, ইতিবাচক সংবাদ অনুসন্ধান করাও একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব। সাংবাদিকতা পেশা এমন একটা পেশা, যার সুবাদে মানুষের খুব কাছে গিয়ে সহায়তা করা যায়, যেটা অন্য পেশায় বিরল।
সাংবাদিকতার ক্ষেত্রে ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের জন্য প্রতিবেদককে চৌকস ও ধীরমস্তিষ্কসম্পন্নতার কথা বলেন। অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে প্রতিবেদককে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কৌশলী হওয়ার পরামর্শও দেন এই মানবাধিকারকর্মী।
উল্লেখ্য, ২০২১ সালের ২২ প্রথম আলোর জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে তিনি নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে দুদিন অনশন করে জাতীয় ও আন্তর্জাতিক গনমাধ্যমে শিরোনাম হয়েছিলেন।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস