ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সরিষাবাড়ীতে ছাত্রনেতা বাবু হত্যা বিচার দাবিতে মানববন্ধন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৫:১২

জামালপুরের সরিষাবাড়ী তরুণ ব্যবসায়ী ও ছাত্রনেতা হায়দার আলী বাবু হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে শহীদ হায়দার আলী বাবু স্মৃতি সংসদের আয়োজনে বয়ড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা অবধি অনুষ্ঠিত মানববন্ধনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন পোগল দিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির। এ সময় অন্যন্যের মধ্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জু, বিএনপি নেতা আব্দুল মজিদ রুকন, লিটনসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সুধিমণ্ডলী মানববন্ধনে উপস্থিত থেকে হত্যাকারীদের বিচারের দাবি জানান। এছাড়া স্থানীয় নেতাকর্মীরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৬ সালে আওয়ামী লীগের সন্ত্রাসী সামস ও বাবু গংয়ের নেতৃত্বে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন হায়দার আলী বাবু। 

এমএসএম / জামান

কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন

কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন

রাণীনগরে ​৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী কুজাইল মেলা শুরু

কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ

পাখির কলকাকলিতে মুখর চলনবিল

নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

কাউনিয়ায় রতন হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করার প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন