গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ গ্ৰেফতার ৪
গোপালগঞ্জে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এমএম মাহমুদসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন- পৌর আওয়ামী লীগের সদস্য তৌফিকুর রহমান, রুবেল তালুকদার ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিনা। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতিসহ তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিনাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী সস্ত্রীক বাবা-মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে যাচ্ছিলেন। তার গাড়ি হরটি ওই দিন বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের ঢালে ফেলে রাখা হয়।
ওই ঘটনায় ১৭ সেপ্টেম্বর শওকত আলী দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত নারী আসনের সাবেক মহিলা এমপি নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ এবং আরো ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এমএসএম / জামান
চৌগাছার যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামী আবু ওবাইদা গোপালগঞ্জে আটক
সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন
পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জে বাপার আলোচনা সভা ও মতবিনিময়
বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ
চিকিৎসক আসেন, কিছুদিন পরই চলে যান: জনবল সংকটে ধুঁকছে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ: জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি
বিএনপি নেতার আঘাতে গর্ভপাত গর্ভবতীর, বিচার চেয়ে থানায় অভিযোগ
আদমদীঘিতে নিখোঁজ কিশোরীকে ঘিরে রহস্য, লাইভে বাবার অভিযোগ অস্বীকার করলেন মেয়েটি
রফিকুলকে বরিশাল থেকে গ্রেপ্তার করলো র্যাব
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা