ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বিশ্বনবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৬:৪৮

ভারতে মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা।

বিভিন্ন স্লোগানে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনপাড়া বাইপাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- বনপাড়া কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রহমান, বনপাড়া নতুন বাজার মসজিদের খতিব মাওলানা বনি ইয়ামিন, কালিকাপুর ফজলিতলা মসজিদের ইমাম মাওলানা তহিবুর রহমান। 

বক্তারা বলেন,  মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানে। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা।

তারা আরো বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মুহম্মদ (সা.)-কে অপমান করার মধ্যদিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

এমএসএম / জামান

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার