ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ভূঞাপুরে মোবাইলে জুয়ার টাকা বাটোয়ারা নিয়ে যুবক খুন, আটক ১


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ১১:৪৫

টাঙ্গাইলের ভূঞাপুরে অনলাইনে জুয়া খেলার টাকা বাটোয়ারা নিয়ে সালিশি বৈঠকে মুসলিম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় মুসলিমের বাবা ও চাচাসহ আরো ৬ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা বাজারসংলগ্ন ব্রিজপাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হা‌লিম না‌মে একজন‌কে আটক করেছে পুলিশ। নিহত মুসলিম মাটিকাটা গ্রামের জোয়াহেরের ছেলে।

স্থানীয় জানান, একই গ্রামের রাকিব ও সুজনের এক ভাগ্নের সঙ্গে জুয়ার মূল হোতা নয়নের মোবাইলে জুয়ার টাকা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে শুক্রবার বিকালে মাটিকাটা বাজারসংলগ্ন ব্রিজপাড়ে এ নিয়ে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনলাইনে জুয়া খেলার বিষয়ে মাতুব্বররা বুঝতে না পারায় মুসলিম বিস্তারিত বুঝিয়ে দেন। এ সময় রাকিব ও সুজনের ভাগ্নের সঙ্গে মুসলিমের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাকিব ও সুজন তাদের বন্ধুদের ফোন করে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে মুসলিমের ওপর হামলা চালায়। এ সময় তার স্বজনরা বাধা দিতে গেলে তাদের ওপওর হামলা করে দুর্বৃত্তরা। এতে নিহতের বাবা ও চাচাসহ ৬ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে নিকরাইল ইউনিয়ন পরিষদের সদস্য আমজাত হোসেন বলেন, অনলাইন জুয়া নিয়ে সালিশে বাকবিতণ্ডার একপর্যায়ে মুসলিমকে কুপিয়ে হত্যা করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার সাথে জড়িত হালিমকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর

লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল

​আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

রায়পুরায় ১৬ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাস মাত্র একজন: পাসের হার ১১.১১ শতাংশ

বিজয়নগরে সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট

জুলাই সনদ ও কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে খেলাফত মজলিসের গণসমাবেশ

রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, স্থানীদের এক সপ্তাহের আলটিমেটাম ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

যশোরে সুন্দর সাহা’র অপসাংবাদিকতার স্বীকার গণমাধ্যম কর্মীরাও

বেনাপোলে ভাড়া সিঅ্যান্ডএফ লাইসেন্সে চলছে শুল্ককর ফাঁকি!