ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে নামধারী সাংবাদিক জুয়েল শরীফ ও রকিবুলের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ২:৪৮

ফরিদপুরের মধুখালীতে উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও তাকে হেনস্তা করার প্রতিবাদে দুই নামধারী ফেসবুক পেজ সাংবাদিক জুয়েল শরীফ এবং রাকিবুল ইসলাম মিঠুর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে মধুখালী রেলগেটে ঢাকা-খুলনা মহাসড়কে এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয় মাধ্যমিক শিক্ষা পরিবার, মূল ধারার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজ।

জানা গেছে, শুকতারা টিভির জুয়েল শরীফ ও এসটিভি নিউজের নামধারী সাংবাদিক রকিবুল হাসান মিঠু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিস কক্ষে গিয়ে তার সাথে অশালীন আচরণ করেন। পরবর্তীতে রকিবুল ইসলাম মিঠু বাদী হয়ে ফরিদপুর আদালতে একটি মামলা দায়ের করেন। এমন তথ্য তারা ফেসবুকে ছড়িয়ে দেয়। এমন খবর পেয়ে মধুখালী উপজেলা শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

শিক্ষকরা জানান, ইতিপূর্বে এই দুই ব্যক্তি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্ভট খবর প্রচার করবেন- এমন ভয় দেখিয়ে চাঁদাবাজি করেছেন। সাংবাদিকদের সুনাম নষ্ট করেছেন।

শত শত শিক্ষকের উপস্থিতিতে মানববন্ধনে সহকারী শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম শিমুলের পরিচালনায় সভাপতিত্ব করেন মীরের কাপাসাটিয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মীর নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কামরুল ইসলাম।

বক্তব্য রাখেন- ছকরীকান্দি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রাধারানী ভৌমিক, দয়ারামপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মৃধা রোকনুজ্জামান, উদ্দীপন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শারমিন আক্তার, ভুসনা লক্ষণদিয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষক নেতা নাজির হোসেন মৃধা ও বশির উদ্দিন কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরফিন, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, শাহ হাবিব সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক কামাল উদ্দিন মাস্টার, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, রোকনুজ্জামান রোকন, কেয়া সুলতানা, রিফাত জাহান প্রমুখ।

বক্তারা অবিলম্বে শিক্ষা অফিসার সিরাজুল ইসলামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং অভিযুক্ত দুই কথিত সাংবাদিককে বয়কট ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত