ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ৩:৩২

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য দেন- ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি আজিজুল হক, জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি শাহ আলম, রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হাকিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। 

আলোচনা সভায় শিক্ষকরা সকল বৈষম্য দূর করে বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের এক দফা দাবি ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি করেন।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন