বাকেরগঞ্জে দুর্গাপ্রতিমা ভাংচুর
বরিশালের বাকেরগঞ্জে দূর্গাপ্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার পশ্চিম শ্যামপুর দেউরীবাড়ি সার্বজনীন দুর্গামন্দিরে এ ঘটনা ঘটেছে।
সূত্রে জানা যায়, আগামী ৮ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর দেউরীবাড়ি সার্বজনীন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। প্রতিমায় শুধুমাত্র রং করার কাজ বাকি ছিল। এরই মধ্যে শুক্রবার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে তিনটি প্রতিমার গলা ভেঙে ফেলে। দেউড়ীবাড়ির লোকজন সকাল ৬টার দিকে মন্দিরে গিয়ে এ ঘটনা দেখে প্রশাসনকে অবহিত করেন।
ঘটনার পরপর বরিশালের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ও থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পশ্চিম শ্যামপুর দেউরীবাড়ি সার্বজনীন পূজামণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক শংকর দেউরী জানান, তারা দীর্ঘ ১১ বছর ধরে এই মন্দিরে পূজা উদযাপন করে আসছেন। কখনো এমন ঘটনা ঘটেনি। অথচ এ বছর তাদের মন্দিরের তিনটি প্রতিমার গলা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে তিনি মন্দির পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন