রাণীশংকৈলে বিশ্ব শিক্ষক দিবস পালিত
‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার‘ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিশ্ব শিক্ষক দিবস আয়োজক কমিটির আয়োজনে ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা অফিসার ও আয়োজক কমিটির সদস্য সচিব তোবারক হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, রাণীশংকৈল আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সীমান্ত বসাক, অধ্যক্ষ আনোয়ারুল হক, অধ্যাপক শাহাজাহান আলী, অধ্যাপক প্রশান্ত বসাক, প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি সদস্য প্রধান শিক্ষক ইয়াকুব আলী, প্রধান শিক্ষক সালাউদ্দিন আহম্মেদ, বাবর আলী, ফেরদৌস আলম মানিক, সহকারী শিক্ষক তহিদুল ইসলাম, রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোশাররফ হোসেন।
র্যালি ও আলোচনা সভায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ স্তরের পাঁচ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বর্তমান শিক্ষাব্যবস্থার বৈষম্যসহ তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি