পাবনায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
‘শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ প্রতিপাদ্যে পাবনায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় পাবনা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালি শেষে শিল্পকলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহফুজা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মো. ইউসুফ রেজা, পাবনা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, পাবনা টিটিসির চিফ ইন্সট্রাক্টর অমল কুমার, পাবনা সেন্ট্রাল গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. তালেবুর রহমান, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিকুল ইসলাম প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুশিক্ষা টেকসই উন্নয়নে সবচেয়ে বেশি আবদান রাখে। জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই। উন্নত দেশ গড়তে শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবাইকে আরো সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
এমএসএম / জামান
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ