শিবচরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মাদারীপুরের শিবচর উপজেলার চাঁদনী আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকালে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত চাঁদনী উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচরের হৃদয় সরদারের স্ত্রী। তার তিন মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ঢাকার মিরপুরে ফুপাতো ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিল চাঁদনী ও তার পরিবার। এরপর সেখান থেকেই জ্বরে আক্রান্ত হন। দুদিন জ্বর থাকার পর টেস্ট করলে ডেঙ্গু ধরা পড়ে। অবস্থা খারাপ হলে গত বুধবার ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার দুপুরে সেখানেই মারা যান চাঁদনী।
চাঁদনীর ফুপাতো ভাই শওকত সরদার জানান, ডেঙ্গু ধরা পড়ার পর অবস্থা খারাপ হলে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মারা যায়। শুক্রবার সকালে পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইব্রাহিম জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় এক নারীর মৃত্যু হয়েছে, যার বাড়ি শিবচরে।
তিনি আরো জানান, বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। হাসপাতালে এখন ৬ জন রোগী ভর্তি আছেন। প্রতিদিনই টেস্ট হচ্ছে। আক্রান্তরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর হলে ঢাকা মেডিকেলসহ অন্যান্য স্থানে ভর্তি হচ্ছেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ