হাতীবান্ধায় কলেজছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৬
লালমনিরহাটের হাতীবান্ধার নওদাবাস ইউনিয়নের শালবন এলাকায় গত বৃহস্পতিবার এক কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার (৫ অক্টোবর) সকালে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার উত্তর গোতামারী এলাকার এক কলেজছাত্রীর সাথে দইখাওয়া বাজারের কসমেটিক্স ব্যবসায়ী ও দক্ষিণ গোতামারী এলাকার দুলাল হোসেনের ছেলে আব্দুর ছাত্তারের ভালো সর্ম্পক গড়ে ওঠে। একপযার্য়ে ওই কলেজছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আব্দুর সাত্তার। বন্ধুকে দিয়ে ওই ধর্ষণের ভিডিও করে সে। ওই ভিডিও দিয়ে ভয় দেখিয়ে আব্দুর সাত্তার ও তার এক বন্ধু ওই কলেজছাত্রীকে ফের ধর্ষণ করে। গত বৃহস্পতিবার ভিডিওটি ফেসবুকে ছাড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই কলেজছাত্রীকে নওদাবাস ইউনিয়নের শালবনে নিয়ে যাওয়া হয়। সেখানেও আব্দুর ছাত্তার ও তার বন্ধুরা পালক্রমে তাকে ধর্ষণ করে এবং ওই ধর্ষণের দৃশ্য ভিডিও করে। এ সময় ওই ছাত্রী অসুস্থ হলে ধর্ষকরা পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, শুক্রবার রাতে এ ঘটনায় ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দক্ষিণ গোতামারী এলাকার দুলাল হোসেনের ছেলে আব্দুর ছাত্তার, দইখাওয়া বাজার এলাকার সুলতান আহম্মেদের ছেলে রোকন, ৫নং ওয়ার্ডের আইয়ব আলীর ছেলে রাকিবুল, একই এলাকার খবির আলীর ছেলে আল আমিন, নজিমুদ্দিনের ছেলে রতন মিয়া সাবু, নওদাবাস এলাকার ওছমান গনির ছেলে সুলতানকে শনিবার সকালে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের পাশাপাশি ওই কলেজছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি