শিবচরে ১৫ দিনে ২০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত
সারাদেশের মতো মাদারীপুর জেলার শিবচরেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বৃষ্টি থাকায় সর্দি-জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃষ্টিপাত অব্যহত থাকায় এ রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিনই ডেঙ্গু পরীক্ষাসহ জ্বরে আক্রান্তরা চিকিৎসার জন্য আসছেন। আক্রান্ত রোগীদের বেশিরভাগই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর হলে ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। গত ২৩ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন ২০ জন, যাদের মধ্যে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৬ জন। এছাড়া প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী ডেঙ্গু টেস্টের জন্য আসছেন।
এদিকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় শিবচরের এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকার চাঁদনী বেগম নামে ওই নারী ঢাকায় যাওয়ার পর জ্বরে আক্রান্ত হন।
খোঁজ নিয়ে জানা গেছে, আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে গত মাস থেকেই সর্দি-জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে সর্দি-কাশিতে। এছাড়াও জ্বরের প্রকোপও বেড়েছে। এরমধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকেই।
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়া উপজেলার দত্তপাড়া এলাকার মো. ফররুখ আহমেদ বলেন, গত মাসে জ্বরে আক্রান্ত হই। তিন দিন পর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টেস্ট করলে ডেঙ্গু ধরা পড়ে। পরে বাড়িতেই চিকিৎসা নিয়েছি। বেশ কিছুদিন ভুগেছি। আল্লাহর রহমতে এখন সুস্থ।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইব্রাহিম জানান, বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। হাসপাতালে এখন ৬ জন রোগী ভর্তি আছেন। প্রতিদিনই টেস্ট করা হচ্ছে। আক্রান্তরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য স্থানে ভর্তি হচ্ছেন।
তিনি আরো জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শিবচরের এক নারী ঢাকায় মারা গেছেন বলে শুনেছি।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ